মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ছফ দফা দাবিতে ‘১০ মিনিট স্তব্ধ’ তিস্তার দুই পাড়

রংপুর অফিস:

রংপুর অঞ্চলের তিস্তা নদীতে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তানদীর পানি চুক্তি সই করাসহ ছয় দফা দাবিতে ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে তিস্তার দুই পাড়ের মানুষ।

আজ বুধবার বেলা ১১টায় তিস্তার দুই কুলের প্রায় ২‘শ৩০ কিলোমিটার জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহবায়নে রংপুর বিভাগের তিস্তা নদী পাড়ের মানুষেরা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন।

তিস্তা নদীর দুই কুলের নীলফামারি, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্দার মানুষ সকাল থেকেই লোকজন জড়ো হতে থাকে নদী কুলে। ঘড়ির কাটায় ঠিক এগারোটা বাজার সাথে সাথেই এসব এলাকার সকল দোকান পাট, বন্দর বন্ধ করে নদীর পাড়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে পড়েন লোকজন। ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে সব কিছু যেন পিনপতন নিস্তব্ধতা।

নদীকুলের লোক জনের দাবি, তিস্তার কড়াল গ্রাসে সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। বাপ দাদার ভিটেমাটি টুকু হারিয়ে এখন নিস্ব এসব লোক । তিস্তা নদী ভিত্তিক মহাপরিকল্পনা বাস্তবায়নে ও তিস্তা নদীর পানি চুক্তির দাবি জানান।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রংপুরের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী রংপুরের পীরগাছা উপজেলার তিস্তার বিভিন্ন পয়েন্টে কর্মসূচিতে অংশ নেন।এসময় তিনি বলেন, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা। প্রত্যক্ষ এবং পরােক্ষভাবে এ নদীর ওপর দেশের দুই কোটি মানুষ নির্ভরশীল। এ নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তদেশীয় ব্যবস্থাপনা জরুরি ।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙন, বন্যা ও খরায় ক্ষতি গ্রস্থ কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষক সমবায় ও কৃষিভিত্তক শিল্প কলকারখানা, তিস্তার শাখা প্রশাখা ও উপ-শাখার আগের অবস্থায় সংযোগ স্থাপন এবং দখল ও দূষণমুক্ত করে নৌ চলাচল চালুর ব্যবস্থা করতে হবে।

এছাড়াও পীরগাছার বাংলা বাজারে সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান খান, গঙ্গাচড়া উপজেলার মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে সংলগ্ন বাজারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্ট্যান্ডিং কমিটির সদস্য ড.তুহিন ওয়াদুদ, স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহমুদুল হক, সাদেকুল ইসলাম, আব্দুননূুর দুলাল,কাউনিয়া টেপামধুপুরে সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কালিরহাটে শামসুল হক, বখতিয়ার হোসেন শিশির, গাইবান্ধার হরিপুরে ছাদেকুল ইসলাম, নীলফামারীর চাপানি বাজারে স্ট্যান্ডিং কমিটির সদস্য সোহেল রানা, আলমগীর হোসেন, জলঢাকা সোহাগের বাজারে শহিদুল ইসলাম লালমনিরহাটে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানু’র সভাপতিত্বে স্তব্ধ কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজার রহমান বাবু, নাট্যকার মাখন লাল দাস, গোকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল হক, শিক্ষক মাসুম মিয়া,তরুণ সমাজকর্মী মৃদুল হাবীব প্রমূখ।

এমম২৪নিউজ/আখতার

Leave a Reply