রংপুরের চার জেলায় ২৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার (রংপুর):

গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রংপুর জেলায় ১৫ জন, গাইবান্ধা জেলায় ৫ জন, কুড়িগ্রাম জেলায় ২ জন ও লালমনিরহাট জেলায় ১ জনসহ সর্বমোট ২৩ জনের মাঝে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন, বদরগঞ্জে ১ জন, তারাগঞ্জে ২ জন, কাউনিয়ায় ২ জন, হারাগাছে ১ জন, পীরগাছায় ১ জন, শাপলা চত্বর এলাকায় ১ জন, জেলা পুলিশ ১ জন, মিস্ত্রি পাড়ায় ১ জন, কামারপাড়ায় ১ জন, বড় মুকুটপুর ১ জন, রমেক আরটিআই কর্নার নার্স ১ জন, মেট্টোপলিটন পুলিশ লাইন্স ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়াও গাইবান্ধায় ৫ জন (গোবিন্দগঞ্জ -৪, সদর-১), কুড়িগ্রামে ২ জন (ফুলবাড়ি-১ সদর-১)  এবং লালমনিরহাটের হাতিবান্ধায়-১ জন।

এম২৪নিউজ/আখতার।