
রংপুর অফিস:
রংপুর বিভাগে খাদ্য দ্রব্যের উর্দ্ধমূখি বাজার সামাল দিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুন বছরে রংপুর সিটি কর্পোরেশন সহ এই বিভাগের ৭ জেলার ৫১ টি উপজেলায় ভোগ্যপণ্য সরবরাহ কর্মসূচী অব্যহত রেখেছে।
এই কর্মসূচীর আওতায় প্রতিদিন রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৬ টি পয়েন্টে এবং জেলার বিভিন্ন উপজেলায় ১৪ টি কোরে পয়েন্টে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল এবং পিঁয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে।এই কর্মসূচী বাস্তবায়নের লক্ষে টিসিবির ২৮৩ জন ডিলারের মধ্যে প্রতিদিন পালাক্রমে ২০ জন ডিলারের মাধ্যমে খাদ্য সমগ্রী বিক্রি করা হচ্ছে সাধারন ও মধ্যো আয়ের মানুষের কাছে।এদিকে খুচরা বাজারে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল এবং পিঁয়াজ ক্রোদেও হাতের নাগালের বাহিরে হওয়ায় সাধারন ও মধ্যো আয়ের মানুষে ভীর করছে টিসিবি‘র পন্য ক্রয়ে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির রংপুর অফিস প্রধান প্রতাপ কুমার জানান, প্রতিটি ট্রাকে করে বর্তমানে প্রতিদিন নির্ধারিত বিভিন্ন পয়েন্টে ১০০ কেজি চিনি. ৫০০ কেজি মসুর ডাল, ৩০০ কেজি পিঁয়াজ এবং ৭০০ লিটার করে সোয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
এর মধ্যে প্রতি কেজি চিনি. ৫৫ টাকা, মসুর ডাল, ৬০টাকা, পেঁয়াজ ৩০ টাকা এবং প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এসব খাদ্য সামগ্রী ট্রাকের মাধ্যমে বিক্রিীর সময় স্থানীয় প্রশাসনের নজরদারীতে এলাকার গন্যমান্য ব্যাক্তিকে ট্যাগ অফিসার নিয়োগ করে তাঁদের তত্বাবধানে বিক্রি করা হয়। সেই সাথে প্রতিটি পয়েন্টের বিস্তারিত তথ্য প্রতিদিন টিসিবির ওয়েব সাইটে প্রকাশ করা হচ্ছে। যার মাধ্যমে সর্বস্তরের জনসাধারন এ সম্পর্কে যথাযথ ভাবে অবহিত হতে পারছে।
টিসিবির কর্মকর্তা আরো জানান, বর্তমানে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ২৭ জন ডিলার সহ রংপুরের ১৪৬ জন ডিলারের মধ্যে বদরগঞ্জ উপজেলায় ১৯ জন, পীরগাছায় ১৪ জন, কাউনিয়ায় ১০ জন, তারাগঞ্জে ৮ জন, পীরগঞ্জে ৭ জন, মিঠাপুকুরে ৬ জন এবং গংগাচড়া উপজেলায় ৩ জন ডিলারের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পালাক্রমে বিক্রি করা হচ্ছে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ব্যতিত কুড়িগ্রামে ৪১ জন, দিনাজপুরে ২৬ জন, লালমনিরহাটে ২৫ জন নীলফামারীতে ২০ জন, ঠাকুরগাঁয় ১৩ জন এবং পঞ্চগড় জেলায় ১২ জন ডিলারের মাধ্যম প্রতিদিন টিসিবির খাদ্য সামগ্রী পালাক্রমে বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, টিসিবির খাদ্য সামগ্রী বিক্রয়ে অনিয়মের অভিযোগে গত বছর ১০ জন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। কোন পয়েন্ট থেকে কখনও অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক ভাবে স্থানীয় প্রশাসনের মহযোগিতায় সে সবের ব্যবস্থা নেয়া হয়ে থাকে।
এম২৪নিউজ/আখতার