রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ৫৫, মৃত্যু ১

রংপুর অফিস:

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ৮ জেলার মধ্যে গতকাল রোববার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৭ জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৪ জন।

এ নিয়ে বিভাগে মোট ১ লাখ ১৫ হাজার ৭শ’ ৭৮ জনের করোনা টেষ্ট করে ১৬ হাজার ৪শ’ ১৫ জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৬শ’ ৭০ জন রোগী সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী।

এদিকে বিভাগে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪শ” জন সহ এ পর্যন্ত মোট ৫ লাখ ৬৪ হাজার ৩ম ৬১ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৯ হাজার ৪৬ জন এবং নারী ২ লাখ ২৫ হাজার ৩শ’ ১৫ জন রয়েছেন।

এছাড়া জেলা সমূহের মধ্যে এ পর্যন্ত রংপুরে ১ লাখ ৬১ হাজার ৭৩৪, দিনাজপুুর জেলায় ১লাখ ২ হাজার ৭১৩, নীলফামারীতে ৭১ হাজার ৮১০, গাইবান্ধায় ৫৯ হাজার ২৭৩, ঠাকুরগাঁয় ৪৬ হাজার ৬৩৯, কুড়িগ্রামে ৪৪ হাজার ২০১ পঞ্চগড়ে ৪২ হাজার ৭১, এবং লালমনিরহাট জেলায় ৩৫ হাজার ৯২০ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন গ্রহন করেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত এই বিভাগের দিনাজপুরে ১৬, গাইবান্ধায় ১৬, রংপুরে ১২, নীলফামারীতে ৫, কুড়িগ্রামে ৪, ঠাকুরগাঁয় ১ এবং পঞ্চগড় জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৯শ’ ৫ জন আক্রান্ত ও ১শ’ ১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ১শ” ৯৭ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৫১ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ২৬ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৮ জন অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪২ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৭৮ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ৮ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৯৩ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৭ হাজার ৭শ’ ৯৭ জন। একই সময়ে ১১৮ জন সহ মোট ৯৪ হাজার ৪শ’ ৪৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply