রংপুর বিভাগে ১৯ জনের করোনা সনাক্ত, যা একদিনে সর্বোচ্চ

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেলে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে, রংপুর জেলার সদরে- ৫, তারাগঞ্জ -৩, বদরগঞ্জ-১জন। ঠাকুরগাও জেলার পীরগঞ্জ- ২, বালিয়াডাঙ্গী- ১, হরিপুর-৪ জন। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ-২ ও দিনাজপুর জেলার হাকিমপুরে ১ জন।

এর মধ্যে একজন ইন্টার্নসহ দুজন চিকিৎসক পজিটিভ হয়েছেন।

বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো  ১০৫ জনে। আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৫, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে ১৬, কুড়িগ্রামে ৯, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।

এম২৪নিউজ/আখতার