রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ২৮

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) চার জেলায় ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১৩, দিনাজপুরে ১৩, গাইবান্ধায় এবং নীলফামারী জেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩০৯ জনে। ইতিমধ্যে বিভাগের ৬ জেলায় মারা গেছেন ২২ জন।

করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৫৯ জনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৪০ হাজার ৫০৭ জন। রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘন্টায় ৩৫৭ জনসহ মোট ৩৫ হাজার ১২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৪৮৭ জন রোগী সুস্থ হয়েছেন।

এম২৪নিউজ/আখতার।