
অনলাইন ডেস্ক:
রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।