লালমনিরহাটে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন অর্ধসহস্রাধিক মুসল্লিরা। শনিবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এদিকে প্রতিবার ঈদের জামাত মুন্সিপাড়ার ঈদগাহ মাঠে সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায় করেছেন মুসল্লিরা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা, তুষভান্ডার ও চন্দ্রপুর ইউনিয়নের কিছু মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় ঈদ উল আজহা পালন করেন সেখানকার মুসল্লীরা। মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মাজেদুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে সব মুসল্লি জামাত আদায় করেছেন। তিনি আরো বলেন, সকাল ১০ টায় পবিত্র ঈদ উল আযহা নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সূত্র: ঢাকাপ্রকাশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply