সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের ঘটনায় ফেসবুকে প্রতিবাদের ঝড়

অনলাইন ডেস্ক:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হয়রানির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। সাংবাদিক ও সুশীল সমাজের পাশাপাশি নেটিজেনরাও প্রতিবাদ করছেন।

গতকাল সোমবার (১৭ মে) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানাভাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা।

রোজিনাকে গ্রেফতার ও হেনস্তার প্রতিবাদে সাংবাদিক জ.ই. মামুন লিখেছেন, স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা সচিবালয়ে সাংবাদিক রোজিনার গলা টিপে ধরেন। এর বিচার চাই, এই মহিলার তাৎক্ষণিক অপসারণ চাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply