
নিউজ ডেস্ক:
ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। একদিন বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে আবারো পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
এম২৪নিউজ/আখতার