
অনলাইন ডেস্ক:
‘মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত রাখব বর্ডার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে উদ্ধারকৃত ৬৮ লাখ টাকার ফেনসিডিল, মদ, গাঁজাসহ ১১ প্রকার মাদক ধ্বংস করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ৫০ বিজিবি ব্যাটালিয়ন দফতরের মাঠে এক আলোচনা সভা ও মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার খোন্দকার শফিকুজ্জামান। ৫০ বিজিবি’র অধিনায়ক তানজীর আহম্মেদ আটককৃত মাদকদ্রব্যের পরিসংখ্যান তুলে ধরেন। সভায় ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডারসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বুলডোজার চালিয়ে ও পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২০১৮ থেকে ২০২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৭৭৭ বোতল ফেনসিডিল, এক হাজার ৮২ বোতল বিদেশি মদ, ১২ কেজি গাঁজা, বাংলা মদ, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ আরো কয়েক প্রকার মাদক। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার