মোটরসাইকেল পোড়ানোর মামলায় জামায়াতের কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা মামলায় ফারুক হোসেন (৪৩) নামে জামায়াতের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টায় মোমিনপুর ইউনিয়নেরর যশাইমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ১ নভেম্বর সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করে একটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে যান চলাচাল স্বাভাবিক করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাতেই পার্বতীপুর মডেল থানায় নাশকতার একটি মামলা রুজু হয়। ফারুক হোসেন ওই মামলার আসামি।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতের সক্রিয় সদস্য ও হয়বৎপুর যশাইমোড় এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।

পার্বতীপুর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রানা জানান, হলদিবাড়ী এলাকায় মোটরসাইকেল পোড়ানোর নাশকতা মামলায় ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply