
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ক্লাসপার্টি, শিক্ষা বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচানা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল শিবরাম।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম প্রামানিক লালন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর বশির উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এস এম এম নুরুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন, সেরুডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোহসিন আলী, উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল প্রধান (সবুজ), হানিফ সর্দার, প্রধান শিক্ষক আশরাফ আলী খান, দুর্গাপুর ইউপি সদস্য রাজা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি বাংলায় প্রচারিত মিরাক্কেল সেভেনের প্রতিযোগী তৌফিক খন্দকার। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এম২৪নিউজ/আখতার