আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার

নিউজ ডেস্ক:

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে ১০টাকা কেজির দরের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, এসএপি সুমন মিয়া ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দল্লাহ-আল মামুন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হয়তো তারা কয়েক দিন আগে চালগুলো কিনে অবৈধভাবে গুদামে মজুদ করছিলেন। এ সময় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সূত্র: ইত্তেফাক অনলাইন।