রংপুর বিভাগে নারী ডাক্তারসহ আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত

গোলাম মোস্তফা আনছারী:

রংপুর বিভাগে নারী ডাক্টারসহ ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ডাক্তার রয়েছেন। এ নিয়ে একই স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডাক্তার আক্রান্ত হলেন।

এ ঘটনায় উপজেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ায় সন্ধা ৬ টায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে লকডাউন করা হয়েছে। এবং সকল চিকিৎসক সহ অন্যান্য কর্মচারী দের স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরেই হোমকোয়ারেন্টইন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোর ও ইনডোরের রোগীরা সহ ভর্তি রোগী এর আওতায় ১৪ দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরেই হোমকোয়ারেন্টনে থাকবে বলে জানান রংপুরের সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়।

রংপুর মেডিকেল কলেজের নভেল করোনা ভাইরাস পরীক্ষার মাইক্রোবায়োলজি পিসিআর ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১শ” ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা থেকে নতুন আরও ৩ জনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে গাইবান্ধার সাঘাটার ১জন, দিনাজপুরের ১ জন ও রংপুরের মিঠাপুকুর উজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নারী চিকিৎসক রয়েছেন।

অধ্যক্ষ আরও জানান, গত ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৮ দিনে (১৯ এপ্রিল পযন্ত) ১,৩,৮৫ জনের শরীরের নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে এখন নভেল করোনা ভাইরাস আক্রান্তে সংখ্যা ৫১ জন।

আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৪, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১১, ঠাকুরগাঁওয়ে ৬, রংপুরে ৬, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ২ এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন।

এম২৪নিউজ/আখতার