করোনায় আরো দুই চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই চিকিৎসক মারা গেছেন। এরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। 

শুক্রবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

গাজী জহির ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত  হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ( আইসিইউ) কেন্দ্রে শুক্রবার রাত ১টা ১৮ মিনিটে মারা যান। আর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ৯টায় মৃত্যু হয় তার।

এ দু’জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ চিকিৎসকের মৃত্যু হলো।

সূত্র: ডেইলী বাংলাদেশ।