ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

মঙ্গলবার থেকে বুধবার বিকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটে আরও দশজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এর আগে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মারা গিয়েছিল ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তির পর মৃত্যু হওয়া এই ১০ জনের মধ্যে একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। ৪৭ বছর বয়সের ওই ব্যক্তিকে মঙ্গলবার রাত ২ টার দিকে গাজীপুরের বরমী এলাকা থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।