নলকূপের গোড়ায় দেয়াশলাই ঠুকলেই জ্বলে উঠছে আগুন

অনলাইন ডেস্ক:

নেত্রকোনার মদন উপজেলার সদর ইউনিয়নে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আদৌ সেটি প্রাকৃতিক গ্যাস কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি স্থানীয় কুলিয়াটি (আরগিলা) গ্রামে প্রয়াত সাংবাদিক শাহজাহান ভূঁইয়ার বাড়িতে নলকূপ স্থাপনের সময় এই গ্যাসের অস্তিত্ব মেলে। পরে বিষয়টি জানাজানি হলে দেখতে ভিুড় করেন হাজারও উৎসুক জনতা।

নলকূপের মালিক বিলকিছ খানম বলেন, পাইপ ১৮০ ফুট বসাতেই আটকে ধরেছে। বসানো যাচ্ছিল না, পরে গোবর ও মাটি দেওয়া হলে নরম হয়। মোট ২৭০ ফুট বসানো হয়েছে। বসানোর পর থেকে বুদ বুদ শব্দ হলে কলের মাথাটি কাগজ দিয়ে মুড়িয়ে রাখি। পরে দেখি কাগজটি ফুলে যাচ্ছে। লোকজন বলছে এই টিউবয়েলে গ্যাস আছে দিয়াশলাই দিয়ে আগুন দিলেই জ্বলে উঠছে। সেই থেকে পাইপের গোড়ায় একটি সরু পাইপ বসিয়ে দিয়ে গ্যাসে আগুন দিয়ে জ্বালিয়ে রাখা হয়েছে। আমরা আজ দুদিন যাবত এ গ্যাস দিয়ে রান্না করছি।

ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক বলেন, দ্রুত ঊদ্ধর্তন কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করুক।

মদন থানার অফিসার ইনচার্জ মো. রমিজুল হক জানান, ওই বাড়ির লোকজন ও গ্রামবাসীকে সতর্ক করে বলা হয়েছে যে, কোনো বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত নলকূপটি ওই অবস্থায় থাকবে।

বাপেক্স এর মহা-ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, আমরা চার সদস্যের দল ঘটনা স্থলে গিয়ে ছিলাম। নমুনা হিসেবে আমাদের ল্যাবে গ্যাস নিয়ে যাচ্ছি। পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে। তবে এখানে যে গ্যাসটি উৎপত্তি হয়েছে প্রেসার অনেক কম। বিভিন্ন জৈব্য পদার্থ থেকে এর উৎপত্তি হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বুলবুল আহমেদ।

সূত্র: ইত্তেফাক অনলাইন।