পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে জীবন্ত কবর!

অনলাইন ডেস্ক:

স্বামীর বন্ধুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এক নারী। এরপর সেই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকেই জীবন্ত কবর দেন। ঘটনার পর ওই নারী নিজেই থানায় গিয়ে পুলিশকে জানান, তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ একজন তার কাছে তার স্বামীর মুক্তিপণ চেয়েছে।

এমন চাঞ্চল্যকর ঘটনা মিশরে ঘটেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সন্দেহভাজন এক অপহরণকারীকে গ্রেফতার করে। তিনি ওই নারী ও তার স্বামীর বন্ধু। গ্রেফতারের পর সন্দেহভাজন ওই ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করে। গ্রেফতার ব্যক্তি জানান, মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামী হত্যা সম্পর্কে জানেন। ওই নারী স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন।

গ্রেফতার ওই ব্যক্তি আরো বলেন, তিনি পরিকল্পনামাফিক তার বন্ধুকে একটি স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকে একটি কবরও খনন করে রাখা হয়েছিল। এরপর তার বন্ধুকে সেখানে নিয়ে এসে বোতলে মাদকের বড়ি মিশিয়ে পান করান। ফলে তিনি চেতনা হারিয়ে ফেলেন।

তিনি আরো বলেন, তার সঙ্গে ওই প্রেমিকা (মৃতের স্ত্রী) ছিলেন। তারা একসঙ্গে ওই ব্যক্তিকে কবরে নামান ও জীবন্ত অবস্থায় মাটি চাপা দেন। ঘটনাটি দুই মাস আগে ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় ওই নারী ও তার প্রেমিককে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply