
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে নারীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান।
গ্রেফতাররা হলেন, শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন, মৃত আবু তাহেরের স্ত্রী মালেকা খাতুন, মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন, সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন, নওগাঁর বদলগাছী উপজেলার গোয়াল ভিটা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আবু মুসা, আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী, আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন, বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন, কালাইয়ের নান্দাইল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আব্রাহিম, তোফাজ্জল হোসেনের ছেলে মামুন, শেখপাড়া মহল্লার শাহাজানের স্ত্রী রোজি, ক্ষেতলাল উপজেলার কুসুমপুর গ্রামের মোকলেছের মেয়ে মোমেনা খাতুন, কালাই উপজেলার উদয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা।
ওসি আলমগীর জাহান জানান, গ্রেফতার রোজি ও মালেকা তাদের নিজ বাড়িতে জেলার এবং জেলার বাহির থেকে সুন্দরী নারীদের এনে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার