আজ রোকেয়া দিবস : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন

রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন।।

মো: শামীম আখতার:

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়। রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন।

দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও দিবসের উদ্বোধনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে।

সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এইচএন আশিকুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু ও মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

আলোচক হিসেবে থাকবেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, ও রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান।

স্বাগত বক্তব্য রাখবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। দুপুর সাড়ে ১২টায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ সম্পর্কিত সেমিনার পুরস্কার ও পদক বিতরণ, ১টায় পায়রাব্দ মসজিদে মিলাদ মাহফিল ও বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বলেন, অন্যান্যবারের মত এবারে তিন দিনব্যাপী কর্মসূচী থাকছেনা। যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে রোকেয়া দিবস পালন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। আমরা সার্বিক সহযোগিতা করে থাকি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply