করোনা চিকিৎসায় দেশের বাজারে আসছে খাওয়ার ট্যাবলেট

অনলাইন ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ট্যাবলেট দেশে বাজারজাতের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওষুধটি বাজারজাতকরণ শুরু করছে। এছাড়া এসকেএফ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ তৈরি ও বাজারজাতের অনুমোদন পেয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বাজারে ওষুধ পাওয়া যাবে।

চারদিন আগে যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির নামে মুখে খাওয়ার এই ওষুধ। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply