
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ফারুক হোসেন (৫০) নামে জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
তিনি পায়রাবন্দ ইউনিয়নের জয়রাম আনোয়ার গ্রামের মৃত. আবদুস ছাত্তারের পুত্র।
মিঠাপুকুর থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, ‘ফারুক হোসেন পায়রাবন্দ ইউনিয়ন জামায়াতের আমির। তার বিরুদ্ধে ২০১৪ সালের বিভিন্ন নাশকতা কর্মকান্ড চালানোর অভিযোগে ৮ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতর করা হয়েছে।’
এম২৪নিউজ/আখতার