
রংপুর অফিস:
রংপুরে আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ পালিত হয়েছে। “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করে আইডিইবি রংপুর জেলা শাখা।
দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে রংপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলা শাখার সভাপতি মাহবুবার রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী মোঃ আখতারুল করিম প্রামাণিক ও রংপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে স্বাগত আইডিইবি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল ওয়ালী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ সাইফুর রহমান ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ ফাইজুল ইসলাম রাজু, আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ উদযাপন পরিষদের আহবায়ক খসরু সরকার, সদস্য সচিব সারোয়ার জাহান সাঈদিসহ আইডিইবি রংপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বণার্ঢ্য র্যালীর উদ্বোধন করেন এবং তারই নেতৃত্বে র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এম২৪নিউজ/আখতার