মিঠাপুকুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর মিঠাপুকুর নুর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২৩ (মিঠাপুকুর-৫) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাসী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুরাদ্দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মল চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন, লতীবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আব্দুল কাদের, চেংমারী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নওয়াব আলী, বড়বালা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুয়েল, মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী প্রতুল চন্দ্র রায়, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লোটাস পাইকার প্রমুখ।

সভা শেষে দোয়া মাহফিল পরিচলনা করেন মুফতি আনোয়ার হোসেন।

এম৩৪নিউজ/আখতার

Leave a Reply