
নিউজ ডেস্ক:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা আলুভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় আলুর প্রথম চালান নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।
গত ৩০ অক্টোবর কয়েকজন আমদানিকারক আলু আমদানির অনুমতির আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারককে ৩১ অক্টোবর রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়।
এদিকে, আমদানির খবরে প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমেছে আলুর দাম।
এর আগে, হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, আমার আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ২ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।
ভারত থেকে এলসি (ঋণপত্র) চালানের মাধ্যমে এসব আলু আমদানিতে ভারতে ১৭ টাকা কেজি খরচ পড়বে। ভারতের শুল্ক খরচ কেজিতে ২ টাকা। আর বাংলাদেশে শুল্ক খরচ না নিলে পরিবহন খরচ বাদে ৩০ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব। আর এসব আলু দেশে এলে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম আরো কমবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার