মিঠাপুকুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনভর মিঠাপুকুরে পৃথক পৃথক ভাবে শোভা যাত্রা, আনন্দ র‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও গাছের চারা বিতরন করা হয়।

কেক কাটার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন। -M24News

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। -M24News

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা আয়োজনে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। এতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ১৭টি ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -M24News

অপরদিকে, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে মহাসড়কের ওভারপাসের নীচে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা শিক্ষর্থীদের মাঝে বিতরণ করেন। -M24News

এদিকে, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা উপজেলার ১৭টি ইউনিয়নের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি ছাত্রছাত্রীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।

 

যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুর নেতৃত্বে র‍্যালী বের করা হয়। -M24News

এছাড়াও, মিঠাপুকুর উপজেলার সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা কামরুজ্জামান কামরুর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক নেতা-কর্মীদের আয়োজনে বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা দুপুরে মিঠাপুকুর ওভার ব্রীজের নীচে অনুষ্ঠিত হয়।

এরআগে, সকাল ১১টার দিকে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর এর একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply