মিঠাপুকুরে রাঙ্গা’র শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে শহীদ নুর হোসেন ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এইচএন আশিকুর রহমান এমপি ও রাশেক রহমান সমর্থিত উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস আলী। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লিমন, অধ্যক্ষ মেসবাহুর রহমান, যুবলীগের মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।

বক্তাগণ জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ও সংসদ সদস্য পদ বাতিলসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

One thought on “মিঠাপুকুরে রাঙ্গা’র শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Comments are closed.