
স্টাফ রিপোর্টার:
গাছ লাগিয়ে গড়ি দেশ, গড়ি সোনার বাংলাদেশ -এই স্লোগানে রংপুরের পীরগাছা থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) পীরগাছা থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্চের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। রংপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলা কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার ৫টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

