মিঠাপুকুরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার:

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদফ্লাইট লেফটেন্যান্টসহকারি পরিচালক (মিডিয়া) আজ সোমবার বিকেলে এক বার্তায় জানান, গতকাল রোববার ০৭ নভেম্বর ২০২১ খ্রিঃ বিকালে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন রনি (৩৫), মোঃ আমিনুল ইসলাম (৩৮) এবং মোঃ সোহেল আরমান (৩২), সকলেই জেলা-কুড়িগ্রামদের’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্কীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply