
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে প্রায় দুই লক্ষ টাকা মূল্যর ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল।
রবিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের (জাহেদামোড়-চেতনাগঞ্জ এর মাঝামাঝি) কৃষক দুলাল মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক দুলাল মিয়া বলেন, ফজরের আযান শুনে ওজু করার জন্য বাহিরে যাওয়ার সময় দরজা বন্ধ পায় আমার স্ত্রী। পরে জানালা ভেঙ্গে বাহিরে গেলে দেখা যায় গোয়াল ঘরের দরজা খোলা। বাকি তিনটি ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়া হয়েছে। গোয়াল ঘরে গিয়ে গরু না দেখে দিশেহারা হয়ে পড়ি। গোয়াল ঘরে থাকা ৩টি গরুই রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল। গরু তিনটির বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। একমাত্র সম্বল গরু ৩টি চুরি হওয়ায় আমি পথে বসেছি।
এম২৪নিউজ/আখতার