রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে নৌকার মাঝি রাশেক রহমান, নেতাকর্মীদের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার:

২৩, রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনে নৌকা মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেক রহমান।

প্রত্যাশিত নৌকা প্রতীক পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মিঠাপুকুরে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় সিন্ধান্তে রাশেক রহমান নৌকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনন্দ মিছিল বের করেন তারা।

আনন্দ মিছিল শেষে ওভার ব্রিজের নিচে সমবেত হন নেতাকর্মীরা। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, মৎস্যজীবিলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফসার মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত লেমন, রেজাউল কবীর টুটুল, যুবলীগের আহ্বায়ক শাহ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ রফিকুল ইসলাম তুহিন, ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্যা আবু সাঈদ প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply