
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে একটি ব্রিজের নীচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চেংমারী ইউনিয়নের পাগলারহাট এলাকা থেকে সদ্যজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চেংমারী ইউনিয়নের পাগলারহাট এলাকায় নয়ানি আকবপুর নামক স্থানে একটি ব্রিজের নিচে সদ্যজাত একটি ছেলে সন্তানের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, কোন অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটি গর্ভপাত করে কেউ ফেলে রেখে গেছে।
চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘পরিপূর্ন অবস্থায় জন্মের আগেই ওই শিশুটির লাশ কে বা কারা সেতুর নিচে ফেলে রাখে।’
আরো পড়ুন: মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মমিনুল হক বলেন, ‘৪ থেকে ৫ মাস বয়সের একটি ভ্রূণ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’