
শামীম আখতার:
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ও রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, এবিএম সাজেদুল ইসলাম, কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এম২৪নিউজ/আখতার
