
নিউজ ডেস্ক:
মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের একডালা গ্রামে শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে দশটা দিকে ২০০ পিস ইয়াবাসহ মাজহারুল ও মুজাহিদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর জেলা ডিবি পুলিশ।
একডালা গ্রামের মোশাররফ হোসেনের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠের কাঁচা রাস্তায় তাদের গ্রেফতার করা হয়। এ-সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, রেজিস্ট্রেশনবিহীন একটি টিভিএস মোটরসাইকেল ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মাজহারুল বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্ধার কোঠা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং মুজাহিদ চক-দূর্গাপুর গ্রামের মৃত জহিরের ছেলে।
মাদক সম্রাট মাজহারুলের নামে থানায় ১০ টি মাদক মামলা এবং মুজাহিদের নামে থানায় দুটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময়ে মাদকসহ গ্রেফতার হলেও জামিনে বের হয়ে খুচরা ও পাইকারি মাদক ব্যবসা চলমান রাখতেন মাজহারুল ও মুজাহিদ।
এ বিষয়ে রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, মাজহারুল ও মুজাহিদ পেশাদার মাদক কারবারী। তারা উপজেলার বড়বালা ইউনিয়নের বিভিন্ন জায়গায় কৌশলে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। শুক্রবার রাতে মাজহারুল ও মুজাহিদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই দুজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
আজ (২৬ মার্চ) আসামিদের কোর্টের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। বার্তাবাজার