মিঠাপুকুরের এরশাদমোড়ে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ (১১ এপ্রিল) বিকালে রাণীপুকুর ও খোড়াগাছ ইউনিয়নের এরশাদমোড়ে এই অভিযোগ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্রনাথ বর্মন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- এর সমিতি বোর্ডের সভাপতি মশফিকুর রহমান লিঙ্কনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সচিব নুরুল ইসলাম প্রামাণিক লালন প্রমুখ।

এসময় মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আকতার জেসমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোড়াগাছ ও রাণীপুকুর ইউনিয়নসহ অত্র এলাকায় বিদ্যুৎ এর গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করা ও জনগণের অভিযোগ গুলো দ্রুত নিষ্পত্তির জন্য এই যুগান্তকারী সিদ্ধান্ত নেয় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই ইফতার মাহফিলে অংশ নেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply