
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মাদকসেবনের অপরাধে শ্রী জীবন চন্দ্র ও শ্রী সন্তোষ বাবু নামে দুই মাদকসেবীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (২৯ আগষ্ট) দুপুরে রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই মাদকসেবীকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক সন্তোষ বাবু ওই গ্রামের শ্রী পুন্য চন্দ্র সরকারের ছেলে ও জীবন চন্দ্র একই গ্রামের শ্রী রঞ্জিত চন্দ্রের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মিঠাপুকুর ‘খ’ সার্কেল। এসময় জীবন চন্দ্র ও সন্তোষ বাবু নামে দুই মাদকসেবীকে গাঁজাসেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।
এম২৪নিউজ/আখতার