মিঠাপুকুরে হাইস্কুলগামী কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপা) ২য় পর্যায়ে হাইস্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ ও শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রংপুর পল্লী উন্নয়ন পরিচালক রাবেয়া সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমূখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply