মিঠাপুকুরে ধান নিয়ে ফেরার পথে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে জমি থেকে ধান নিয়ে ফেরার পথে হিটস্ট্রোকে শহিদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত. আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সাতভেন্টি পাথারে জমিতে ধান কেটে ধানের ভার নিয়ে বাড়ি ফিরছিলেন শহিদুল। প্রচন্ড দাবদাহের মাঝে ফেরার পথে একপর্যায়ে তিনি হঠাৎ ধানের ভারসহ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply