মিঠাপুকুরে স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

দরিদ্র কিশোরীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা-২য় পর্যায় প্রল্পের আওতায় মিঠাপুকুরে স্কুলগামী কিশোরীদের বয়ঃসন্ধি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

প্রধান শিক্ষক মাহেদুল আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম।

দরিদ্র শিক্ষার্থী কিশোরীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা-২য় পর্যায় প্রকল্পের আওতায় কিশোরীদের বয়ঃসন্ধি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ শেষে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply