
নিউজ ডেস্ক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর জেলার তিন উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সকাল ৯টায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার কাউনিয়া নিলাম খরিদা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি বেশি। কেন্দ্রটিতে শীত উপেক্ষা করে নারী ভোটারদের দীর্ঘ সারি।
তারা কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। দীর্ঘ সারিতে বৃদ্ধা থেকে শুরু করে নানা বয়সের নারী ভোটাররা রয়েছেন।
কথা হয় নতুন ভোটার সামিয়া তাসনিম (১৮) এর সঙ্গে। তিনি জানান, আমি প্রথমবার ভোট দিচ্ছি। খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। কোনো সমস্যা নেই। সুন্দর পরিবেশে ভোট দিতে পারায় খুশি।
রংপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো: ফরহাদ হোসেন জানান, সিলেট জেলার তিনটি উপজেলার ১৩টি ইউনিয়ন রয়েছে। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন নির্দেশিত ছক অনুযায়ী ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ,র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
এম২৪নিউজ/আখতার