
স্টাফ রিপোর্টার, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রথম একদিনে তিনজন করোনা সনাক্ত হয়েছেন। তিনজনের মধ্যে দুইজন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান জানান, সোমবার যাদের করোনা সনাক্ত হয়েছেন, তারা হচ্ছেন- তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের(হাসপাতালের) টিকা কেন্দ্রের এম. টি (ই.পি.আই) ইয়াসিন আলী ও টেকনোলজিস্ট (ল্যাব) জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির করোনা সনাক্ত হয়েছেন।
গতকাল সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা সনাক্ত হয়। তার মধ্যে তারাগঞ্জ উপজেলায় তিনজন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম তিনজনের করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
এম২৪নিউজ/আখতার