নৌকায় ভোট দিলে রংপুর হবে দেশের এক নম্বর সিটি কর্পোরেশন

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া এ্যাডভোকেট বলেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের অভূতপুর্ব উন্নয়ন করেছেন রংপুরকে বিভাগ করেছেন বিশ্ববিদ্যালয় স্থ্পান সহ অনেক উন্নয়ন করেছেন। সে কারনে রংপুরের জনগন নৌকা মার্কার প্রার্থীর প্রতি আস্থা রাখবে বলে তার বিশ্বাস। নৌকায় ভোট দিলে রংপুর হবে দেশের এক নম্বর সিটি কর্পোরেশন।

তিনি শুক্রবার সন্ধায় নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান কালে একথা বলেন ।

এ্যাডভোকেট ডালিয়া বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে। অনেকেই দলীয় মনোনয়ন চেয়েছিলেন তাদের সকলেই দলের ত্যাগি পরিক্ষিত ও যোগ্য প্রার্থী ছিলেন তাদের মাঝে একটু মান অভিমান থাকতে পারে। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে ফলে সকলেই ভেদাভেদ ভুলে নৌকা মার্কার পক্ষে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

রংপুরে জাপার দূর্গ বলে যারা দাবি করেন আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে কোন মার্কাই নৌকার কাছে অগ্রগামি থাকবেনা। তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। রংপুর সিটি করর্পোরেশনকে মডেল এবং ঢাকার মতো আধুনিক সিটি করপোরেশনে উন্নীত করার আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগ নেতা নওশাদ হোসেন, দিলশাদ হোসেন, আবুল কাশেম সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply