
রংপুর অফিস:
নিরীহ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী রাষ্ট্র দখলদার ইসরাইলের বর্বোরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও মাগফেরাত কামনা করে দোওয়া হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বাংলার চোখ’র আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, সাধারণ সম্পাদক মাহমুদন্নবী বাবুল, সংগঠক মাহমুদা আক্তার মিতু, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম হক্কানীসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, রংপুরের ব্যবসায়ীরা সহ বিভিন্ন স্তরের হাজারো মানুষ।
মানবন্ধন সমাবেশে বক্তারা বলেন, আজ সারা বিশ^ দেখছে বর্বর ইসরাইলিরা পাখির মতো মুসলিম ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। ইসরাইলি হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে, সেখানেও এই বর্বররা হামলা চালিয়ে যাচ্ছে। ওই পশুদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। যখন ইসরাইলিরা ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তখন পশ্চিমা বিশ্ব নিরব ভূমিকা পালন করছে।এরপর ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজতের ব্যবস্থা করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জাহাজ কোম্পানী মোড় হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।
এম২৪নিউজ/আখতার