বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি রংপুর পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার (রংপুর):

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে! জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক! এই বাংলায়, তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা…।

আজ বুধবার (১৬ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পুলিশ সুপার রংপুর মহোদয় আজ সকালে রংপুর নগরীর ডিসির মোড়স্থ, বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বঙ্গবন্ধুর মুড়্যালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পিপিএম-সেবা, (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আরমান হোসেন, পিপিএম, রংপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার