
স্টাফ রিপোর্টার (রংপুর)
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (১৬ডিসেম্বর) সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
সকাল ৯টায় রংপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ৯টায় নগরীর মর্ডান মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ এ শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।
এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে ও সুরভি উদ্যানে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।
আরো পড়ুন:
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি রংপুর পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন
রংপুরে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা
বিজয় দিবসে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
বিজয় দিবস উপলক্ষে কারাগার পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক
এম২৪নিউজ/আখতার