রংপুরে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার (রংপুর):

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, রংপুর জেলা পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বাজানো হয় জাতীয় সঙ্গীত। রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের প্রতি সম্মান জানান।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে। ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলে অকুতোভয় বীর পুলিশ সদস্যরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের গর্বিত অংশীদার। বাংলাদেশ পুলিশসহ সমগ্র বাঙালি জাতি এ বীরদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এসময় শহীদ পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে।

এসময় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পিপিএম-সেবা (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আরমান হোসেন, পিপিএম, রংপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি রংপুর পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উপলক্ষে কারাগার পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক

এম২৪নিউজ/আখতার