বিজয় দিবসে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার (রংপুর):

মহান বিজয় দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করে রংপুর জেলা পুলিশ।

আজ বুধবার (১৬ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা সকলকে স্মরণ করিয়ে দেন এবং বলেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। যে কোন মূল্যে এই স্বাধীনতা কে আমাদের রক্ষা করতে হবে এবং সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুলিশ অফিস সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দিয়ে তাদের সংবর্ধনা জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, পিপিএম-সেবা (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আরমান হোসেন, পিপিএম, রংপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন:

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি রংপুর পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

রংপুরে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উপলক্ষে কারাগার পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক

এম২৪নিউজ/আখতার