বিজয় দিবস উপলক্ষে কারাগার পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার (রংপুর):

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

আজ সকাল ১১টায় তিনি বিজয় দিবস উপলক্ষে কারাবন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি কারাবন্দীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক কারাবন্দীদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী, জেল সুপারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি রংপুর পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

রংপুরে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

এম২৪নিউজ/আখতার