
রংপুর অফিস:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স ও নার্সেস এসোসিয়েশনের কেন্দ্র্রীয় সহ সভাপতি ও তার পরিবারকে বাসায় অবরুদ্ধ করে আগুন লাগানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল হাসপাতালের নার্সরা।
প্রতিবাদ কারীরা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স ও নার্সেস এসোসিয়েশনের কেন্দ্র্রীয় সহ সভাপতি আশরাফুল ইসলাম শামীম ও তার পরিবারকে বাসায় অবরুদ্ধ করে প্রাইভেট কারে আগুন দিয়ে পুড়িয়ে দেবার প্রতিবাদে দায়িদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল হাসপাতালের নার্সরা। এই সমাবেশ থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম প্রদান করে বলা এ সময়ের মধ্যে দায়িদের গ্রেপ্তার করা না হলে হাসপাতালে কর্মবিরতী সহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরা কর্মবিরতী পালন করে হাসপাতালের সামনে বিক্ষোভ করে। সেখানে মানব বন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন নার্সেস নেতা ও ভিকটিম আশরাফুল ইসলাম শামীম, স্বাধীনতা নার্সেস পরিষদ রংপুর মেডিকেল হাসপাতাল শাখার সাধারন সম্পাদক মিজানুর রহমান কামাল সহ সভাপতি শফিউজ্জামান রিপন,স্বাধীনতা নার্সেস পরিষদ নেতা মিজানুর রহমান মানিক, আজমিরা বেগম, তানজিনা আফরিন জিমি, রেজিনা বেগম সেতারা পারভীন, জেসমিন আকতার জুই, সোহেলা পারভীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সেস কোয়াটারে সিনিয়র ষ্টাফ নার্স ও সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শামিম ও তার পরিবারকে অবরুদ্ধ করে কোয়াটার গেট বাইরে থেকে বন্ধ করে দিয়ে ষ্টাফ কোয়াটারের সামনে গ্যারেজে দুস্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। সেখানে থাকা নার্স শামীমের প্রাইভেট কার ও গ্যারেজে আগুন ধরে যায় এতে তার গ্যারেজ ভস্মিভুত হয় এবয় প্রাইভেট কারটি পুড়ে যায়।দুস্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে শামীমের পরিবারকে অবরুদ্ধ করে এ কাজ করেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও ততক্ষনে গ্যারেজ ও প্রাইভেট কারটি পুড়ে গেছে। এ ঘটনার জন্য নার্সদের এক নেতাকে ইঙ্গিত করে বলা হয় তার নেতৃত্বেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ২৪ ঘন্টার মধ্যে দায়িদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
এ ব্যাপারে সিনিয়র ষ্টাফ নার্স আশরাফুল ইসলাম শামীম বলেন, তার নাইট ডিউটি থাকায় রাত তিনটার দিকে বাসায় ফেরেন তার স্ত্রীর সাথে কথা বলার সময় বাইরে শব্দ পেয়ে দেখতে পান তার গ্যারেজে আগুন দাউদাউ করে জ্বলছে সেখানে থাকা তার প্রাভেট কারটিও আগুনে জ্বলছে তিনি সহ পরিবারের সদস্যরা গেট খুলে বাইরে বের হবার চেষ্টা করলেও বাইরে থেকে গেটটি বন্ধ করে রাখায় তারা চিৎকার শুরু করলে আশে পার্শ্বের লোকজন এগিয়ে আসে তারা গেট খুলে দেয় এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয় ততক্ষনে ষ্টাফ কোয়াটারের সামনে গ্যারেজটি ভস্মিভুত হয়ে যায় প্রাইভেট কারটিও জ্বলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন, এটা দুস্কৃতিকারীদের পরিকল্পিত হামলা তার পরিবারকে অবরুদ্ধ করে তাদের সকলকে হত্যা করার ঘৃন চেষ্টা এবং তার গ্যারেজে আগুন দেয়া এর সাথে যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান।
এম২৪নিউজ/আখতার